শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

গোবিন্দগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, পিকআপ চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছেন। 

রোববার (২৭ অক্টোবর) বিকেলের দিকে ঢাকা-রংপুর মহাসড়কে কোমরপুর বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়ামুখি একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ ভেঙ্গে ট্রাকের সাথে আটকে যায়। এসময় পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।

পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ