শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মাদারীপুরে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি রনি মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। গ্রেফতার রনি মোল্লা উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখারকান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাছের হাওলাদারকান্দি গ্রামের ৯ বছরের এক শিশুকে পাশের সামাদখারকান্দি গ্রামের রনি মোল্লা (২৬) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কাশবনে নিয়ে ধর্ষণ করে। পরে রাত সাড়ে ১০টার দিকে রনি মোল্লা শিশুটিকে তার বাড়ির সামনে রাখতে যায়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন বাড়ির সামনে  এলে রনি দৌড়ে পালিয়ে যায়।  পরে ওই শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে।  পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রনি মোল্লাকে আসামি করে ১৫ সেপ্টেম্বর মামলা করা হয়। গোপন সংবাদে রবিবার রাতে উপজেলার পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ