শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পিতা-মাতার উপর অভিমান করে জান্নাতুন মাওয়া ঐশী (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐশী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল এবং নজিপুর সদর আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঐশীর শয়নকক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাক দেয়, ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে পরে খুলে দেখা যায়- ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তার বাবা মা তাকে বকাঝকা করলে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে।  পুলিশের ধারণা,  মা বাবার উপর অভিমান করে রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে।

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ