শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নড়াইলে জামায়াতের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার স্মরণে নড়াইলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতায় জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা শাহাদাতবরণ করেন।

প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও নড়াইল জেলার শাখার সাবেক আমির মাওলানা মির্জা আশেক এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এছাড়া বক্তব্য দেন- জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন খান, অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান, জাকির হোসেন বিশ্বাস, মুহাম্মদ খিয়াম উদ্দিন, আকিদুল ইসলাম, হেমায়েতুল হক হিমু, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মিরাজুল ইসলাম, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে। 

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে আমাদের ভাইদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্মম এই হত্যার বিচার চাই।

এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ