বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি 

ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) নামে একজনকে। তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর গ্রামে।

মামলার নথি অনুযায়ী, ঢাকার কোতোয়ালি থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় গত ২৭ সেপ্টেম্বর এই অপহরণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুপি সাহিদা বেগমের বাসায় বেড়াতে গিয়েছিল এবং ওই দিন সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। 

তদন্তে জানা যায়, অভিযুক্ত আব্দুল আলীম মীর্জা শান্তসহ আরও অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়।

অপহরণের পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও স্কুলছাত্রীর সন্ধান পাননি। এরপর, গত ৪ অক্টোবর সাহিদা বেগম কোতোয়ালি থানায় এজাহার করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর র‌্যাব তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ