শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মৌলভীবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'বিনা লাভের বাজার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

নিত্য পণ্যের বাজার যখন আগুনে পুড়ছে তখন সিন্ডিকেট কালোবাজারিদের রুখতে এবং বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেমন নিম্নবিত্তদের উঠছে নাভিশ্বাস অপরদিকে কর্ম সংকটে বেকার জীবনে হাজার হাজার দিনমজুর। আর ঠিক সেই ক্রান্তিলগ্নে ওই সকল অসহায় মানুষদের কথা বিবেচনা করে বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের উদ্যোগে চালু হয়েছে 'বিনা লাভের বাজার'।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শহরের চৌমুহনা পয়েন্টে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই বাজারের কার্যক্রম চলমান থাকে। এই বাজার অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে জানিয়েছে সমন্বয়কেরা।

সমন্বয়কেরা বলেন, শহরের বাজারগুলোতে শাক-সবজির চড়া দাম এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার শাখা এমন উদ্যোগ নিয়েছে। এখানে সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় শাকসবজি সহ বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে কোনো লাভ ছাড়াই ফলে সকল শ্রেণীর মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের বাজারে লাউ ৮০/-, মুকি ৫০/-, মরিচ ১৭০/-, লুভি (বড় সাইজ) ৫৫/-, লুভি (ছোট সাইজ)৮০/-, ধনিয়া পাতা ১৭০/-, কুমডড়া ৬০/-, বেগুন ৭৫/-, করলা ৭০/-, পেঁপে ৩৫/-, আলু ৫২/-

বিনা লাভের বাজারে কিনতে আসা একজন ক্রেতা জানান, আমরা নিম্নবিত্ত স্বল্প আয়ের মানুষ। তাই আমাদের কথা বিবেচনা করে ছাত্ররা বিনা লাভের দোকান উদ্বোধন করেছে, তাতে আমাদের মতন মানুষদের অনেক সুবিধা হয়েছে। তাছাড়া বাজারের শাকসবজির যে চড়া দাম। এতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এ বাজার থেকে মোটামুটি কম দামে শাকসবজি কিনতে পারছি।

ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি এহসানুল হক জাকারিয়া বলেন, সকাল থেকেই আমি এখানে আছি। সাধ্যানুযায়ী আয়োজকদের সহযোগিতা করছি। তাছাড়া ন্যায্যমুল্যেই ক্রেতারা শাকসবজি কিনতে পারছেন। সবাই যদি এগিয়ে আসি, তাহলে বাজার সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব।

সকাল ৯টায় বিনা লাভের বাজারের উদ্বোধন হওয়ার পর থেকেই হুমড়ি খেয়েছেন ক্রেতারা। যার যার প্রয়োজন অনুযায়ী পণ্য কিনছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ