শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মহালছড়ি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা কারী সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স ৩০ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ১ ছেলে, মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ‌।

এই তরুণ আলমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা  কারী ওসমান গনী ও সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম। তারা মহান আল্লাহর নিকট মরহুমের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ