বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার নামের দুই জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নটার দিকে শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরশামাইল এলাকায় এ ঘটনা ঘটে।  আহত শাহজালাল মোল্লা (৩৫) চরশামাইল এলাকায় আব্দুল হাকিম মোল্লার ছেলে এবং ইসমাইল সরদার (৩৭) একই এলাকার হালিম সরদারের ছেলে।

আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

জানা যায়, শিবচর পৌরসভার চরশামাইল এলাকার শাহজালাল মোল্লার সাথে  দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল একই এলাকার শাহিন মোল্লার সাথে। শাহিন মোল্লা ওই এলাকার আমিন মোল্লার ছেলে।  সোমবার রাতে  ওই এলাকায় ক্যারাম বোর্ড খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার।  এ সময় সেখানে অটো ভ্যান যোগে  উপস্থিত হয় শাহিন মোল্লা সহ চার পাঁচজনের একটি দল। তারা অটো থেকে নেমেই পরিকল্পিতভাবে  শাহজালাল মোল্লার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়।  ছাড়াতে গেলে ইসমাইল সরদারের উরুতেও ছুরি দিয়ে কোপ মারে। দুজনকে এলোপ্যাথালি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি দেখে কর্তব্যরত  চিকিৎসক রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে।

আহত শাহজালাল মোল্লার ছোট ভাই আলামিন মোল্লা বলেন, শাহিন মোল্লা ছাত্রলীগ করতো। আমি বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লার ছবিসহ ব্যানার টাঙিয়েছি। সেই ব্যানার ছিড়ে ফেলার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে। কিন্তু ছিড়তে না পেরে। আজকে ক্যারাম বোর্ড খেলার সময় আমার ভাইকে ছুরি দিয়া কুপিয়ে গুরুতর যখন করে।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, এ বিষয়ে দুই পক্ষই থানায় অভিযোগ করেছে আমরা রাতেই সেনাবাহিনীর সহ যৌথ অভিযান করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ