শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

গাঁজা সেবন ও বিক্রির দায়ে ৭ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৭ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

জানা গেছে, গোপন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারীসহ ৭ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল একেকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নয়া রাংটিয়ার জুলেখা বেগম (৫২), নুরুল আলম (৪২), মাসুদ মিয়া (৬৩), রিপন মিয়া (২২), জামালপুরের মেলান্দহ উপজেলার নাগেরপাড়া এলাকার মাহবুবুর রহমান মারুফ (৩৬) এবং ইসলামপুর উপজেলার মাহমুদপুর এলাকার মজনু মিয়া (৫২)। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ