শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

‘বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী খালেদা জিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে বাধা দিয়েছে। খালেদা জিয়ার ছোটে ছেলে আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে মৃত্যুার দিকে ঠেলে দিয়েছে। তিনি দেশের মানুষের কথা চিন্তা করে বিদেশে যেতে রাজি হননি।

বাদশা বলেন, আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনুছকে যৌক্তিক সময় দিতে চাই। দ্রুত সংস্কার শেষে করে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণের সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। শেখ হাসিনা দেশের মানুষের বাকস্বাধীনাতা বন্ধ করে। দেশে আইনের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা বন্ধ করেছে। শেখ হাসিনা অহংকার করে বলেছিল- ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। অথচ তার নেতাকর্মীদের বিপদে রেখে পরিবার নিয়ে ভারতে পালিয়ে গেছে।

বুধবার বগুড়া শহর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ