শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে ( হিলিতে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শামীম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম সরদার পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবেদ আলী সরদারের ছেলে। তিনি আওয়ামী লীগের হাকিমপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। দুপুরে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান নূরের বড় ভাই সুজন বাদী হয়ে ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক আরিফুর রহমান  বলেন, হত্যা মামলার তদন্তের পর সংশ্লিষ্টতা আসায় শামীম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হাকিমপুর থানায় ওই হত্যা মামলায় এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ