শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

মৌলভীবাজারে জাতীয় পার্টির বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

ঢাকায় ছাত্রজনতার উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার। আজ বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি সামায়েল রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ উদ্দিন, শাহ মিসবাহ, জাকারিয়া ইমন, তানজিয়া শিশির, জাবেদ রহমান, রুহুল আমিনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসরদের জায়গা বাংলার জমিনে হবে না। আবু সাঈদ, মুগ্ধ ভাইদের জীবনের আত্মদান আমরা ভুলিনি। রাজপথেই আমরা ছাত্ররা সমাধান করব ইনশাআল্লাহ।

শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনুগত একটি রাজনৈতিক দল। তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি সদ্য ক্ষমতাচ্যূত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তাদের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থেকে প্রতিহত করবে। পাশাপাশি ছাত্রদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জাতীয় পার্টির দলীয় কার্যক্রম বন্ধ করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ