শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের অবদান রাখতে হবে : পিআইবি মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ গত শুক্রবার রাতে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাবেক সভাপতি মীর্জা সেলিম রেজা ও সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগ্রা, প্রতীক ওমর প্রমুখ।

বগুড়াকে ব্র্যান্ডিং করার আহ্বান জানিয়ে পিআইবি মহাপরিচালক বলেন, বগুড়ার অনেক ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে রয়েছে। অবহেলা, অনাদরে ইতিহাস-ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এসব ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বগুড়ার বিশিষ্ট ব্যক্তিদের সামনে এনে জেলার ব্র্যান্ডিং করতে হবে। মহাপরিচালক আরো বলেন, ৫ আগষ্টের বিপ্লব একদিনে হয়নি। দীর্ঘ সময় দেশের মানুষ জুলুম-নির্যাতন সহ্য করে এই আন্দোলনের ভিত গড়েছিল। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে সেই আন্দোলন পূর্ণতা পেয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ