শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শেরপুরে শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের মারধর এবং ঝাড়ু মিছিলের ঘটনায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া তিনজন হলেন– জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।

এর আগে শনিবার রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রমিক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটির সদস্য আব্দুর রহিম, কাংশা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামকে মারধর করেন সদ্য বহিষ্কার হওয়া সদস্যসচিব এমদাদুল হক মোল্লার সমর্থক। এ সময় কমিটির সদস্য নুর ইসলাম মেম্বারের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন তারা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন শুক্রবার সকালে কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদকে মারধর করেন এমদাদুল হক মোল্লার সমর্থকরা। পরে বিকেলে সদ্য বহিষ্কার হওয়া সদস্য সচিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ