শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর লালপোলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় শাহীন (২৪) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে লালপোল থেকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা এ খবর নিশ্চিত করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় তার স্বামীর সাথে ঝগড়া করে সোনাগাজী থেকে ফেনী লালপোল আসে। পরে লালপোল হক হোটেলের সামনে অভিযুক্ত শাহিনের সাথে পরিচয় হয়, পরিচয়ের একপর্যায়ে ভুক্তভোগীর পারিবারিক কলহের কথা জানতে পেরে  দুর্বলতার সুযোগ নিয়ে শাহীন ভুক্তভোগীকে আশ্বস্ত করেন- বাচ্চাসহ তার ভরণপোষণের দায়িত্ব নেবেন। ভুক্তভোগীর পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। শাহিনের সাথে কথা শেষ করে ভুক্তভোগী চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে উঠলে শাহিনও একই বাসে উঠে। চট্টগ্রাম যাওয়ার পথে তাকে ফুসলিয়ে চট্টগ্রামের বারইয়ারহাটে বাস থেকে নামিয়ে লালপোল চলে আসে।

একপর্যায়ে রাত ১টার দিকে গৃহবধূকে লালপোল মাদ্রাসা রোড়ে কাশেমের বাড়ির নিচ তলায় শাহিনের চাচা ফারুকের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিয়ের লোভ দেখিয়ে তাকে ধর্ষন করে। পরে ভোর ৫টায় তাকে চট্টগ্রামের বাসে তুলে দেয় শাহীন। এরপরই লাপাত্তা হয়ে যায় অভিযুক্ত শাহীন।

অভিযুক্ত শাহীন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আবুল হোসেন খোকনের ছেলে।

পরে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শাহীনকে লালপোল থেকে গ্রেপ্তার করে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ