শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

লোহাগড়ায় এক মঞ্চে বিএনপি-জামায়াত-খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

একই মঞ্চে ছিলেন বিএনপি, জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন দৃশ্য চোখে পড়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় জামায়াতের একটি অনুষ্ঠানে। শনিবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক ‘সুধীজন সমাবেশে’ এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জামিরুল হক টুটুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন- জেলা আমির আতাউর রহমান বাচ্চু এবং দ্বিতীয় বক্তা-জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এসএম মোস্তাফা কামাল, জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাফায়াত হোসেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, লোহাগড়া পৌর জামায়াতের আমির হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। এখন তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন অপকৌশলে আন্দোলনের চেষ্টা করছে। সরকারি-বেসরকারি পর্যায়ে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে সব ধরণের অপচেষ্টা রুখে দিতে হবে। এছাড়া খেয়াল রাখতে হবে দলে যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ