শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

এবার ববি সংলগ্ন মহাসড়কে প্রাণ গেল জামায়াত নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অন্তরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক ইউনুস বিশ্বাস নিহত হন। নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর গত ২ নভেম্বর একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর গত ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটলো, যা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ