শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নয়ন হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের শাহবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক ওই ইউনিয়নের কানাইয়ের চর গ্রামের আবদুল হামিদের

ছেলে।

জানা গেছে, দুপুরে লাইন চালু রেখেইে শাহবাড়ি বাজারে জনৈক মামুনের দোকানে ছেঁড়া বিদ্যুতের তার জোড়া লাগাচ্ছিল নয়ন। এ সময় অসাবধানবশত তারটি তার শরীরে স্পর্শ করলে মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন নয়ন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ