শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

পুলিশ-সেনাবাহিনীর ওপর হামলা, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর করে সংগঠনটির সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী ওসমানকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের হামলা ও এসিড নিক্ষেপে আহত হন যৌথবাহিনীর ১২ সদস্য। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাত ১২টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ফজলুর কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ থামাতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে সেনাসদস্যা যান ঘটনাস্থলে। বিক্ষোভকারীরা যৌথবাহিনীর ওপরও হামলা চালায়।

হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ