বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিলিতে বেড়েছে ভারতীয় আলুর দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে, তবুও বৃদ্ধি পাচ্ছে দাম। তিন দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভারতীয় আলু কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা। দেশি আলুর চেয়ে ভারতীয় আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

বুধবার সকালে হিলির মোকামে ও খুচরা বাজারে গিয়ে জানা যায়, ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে এবং হিলির খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৫৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা শফিকুর রহমান বলেন, দেশের বাজারে তো সব নিত্যপণ্যের দামেই আগুন লেগেছে। আমরা কোন জিনিসপত্র কিনে শান্তি পাচ্ছি না। আজ একটু কম দামে কিনলেও দুদিন পর তা আবার বেশি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে বাজার নিয়মিত মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। যে যার মত পারছে নিত্যপণ্য বিক্রি করছে। আর আমরা সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছি। আগে আমরা দেখেছি দেশি পণ্য আলুর দাম বেশি হতো আর আজ দেখছি ভারতীয় আলুর দাম বেশি। তাহলে অবশ্যই আলু আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য প্রশাসনকে সচেতন হতে হবে।

হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান হোসেন বলেন, বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে আলুর দাম বেশি। সেখানে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যার কারণে কৃষকরা দেশি আলুর দাম বৃদ্ধি করেছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে ১ হাজার ৩৭৫ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ