শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে নিজাম হোসেনের ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম পার্শ্ববর্তী মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর (সতীহাট) গ্রামের ইমাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নিজামের কাঠ ফার্নিচারের কর্মচারী রবিউল তার ব্যবহৃত মোবাইল ফোন চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। এ সময় তার মাথায় আঘাত লেগে সেখানেই মারা যায়। তার হাতের কয়েক জায়গায় পোড়া দাগ রয়েছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ