শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা দাওধারা কাটাবাড়ীতে মাদকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।

জানা গেছে, দাওধারা কাটাবাড়ী থেকে একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। এ সময়ে তল্লাশি চালিয়ে ৭৭৪ বোতল মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদের অনুমানিক মূল্য দশ লাখ সত্তর হাজার টাকা।

নালিতাবাড়ী থানার ওসি ছানুয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ