শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে যুবকের ক্ষত‌বিক্ষত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেলা ১১ টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল এসে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় যুবকের লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত‌বে প‌রিচয় এখ‌নো নি‌শ্চিত হওয়া যায়‌নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ