বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর-রহমান হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কোরআন ও হুসনে সাওত প্রতিযোগিতার সিলেট জেলা অডিশন গত ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সাভার ঢাকার প্রক্টর প্রফেসর ইসলাম উদ্দিন। অডিশন অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আর-রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালক হাফেজ ক্বারী সাজ্জাদ বিন ইউসূফ।

দারুল উলুম মাদরাসা কুচাই সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সুফিয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ কলেজ সিলেটের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মাওলানা ছায়েম আহমদ চৌধুরী, ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ সিলেটের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম, শিক্ষাবিদ ও ইসলামী গবেষক ক্বারী মোঃ শরীফ আহমদ, তা’লীমুল কোরআন মাদরাসা এন্ড এরাবিক লানিং সেন্টার সিলেটের সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার।

হাফিজ মাওলানা নূরুল ইসলাম রিপলু ও হাফিজ মাহমুদ আলীর যৌথ পরিচালনায় জাতীয় হিফজুল কোরআন ও হুসনে সাওত প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ বিভাগে সিলেট জেলা পর্যায়ে ১ম ৫ জনকে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান এবং ১ম ১০ জনকে ইয়েস কার্ড প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ইসলাম উদ্দিন সহ অতিথিবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ