শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ঘেরে গোসলে নেমে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

ঘেরে গোসল করতে নেমে তিন শিশুর মধ্যে একজন নিখোঁজের ৪ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। সরেজমিনে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিপন বিশ্বাসের ছেলে  দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব বিশ্বাস (৯), ছোট বোন রাখি (৬) ও পাশের বাড়ির খেলার সাথী অয়ন বাড়ৈ (৮)-কে সাথে নিয়ে খেলতে গিয়ে শুক্রবার দুপুরে পাশের জনৈক বজলু কাজীর ঘেরে গোসল করতে নামে। এ সময় দেব পানিতে ডুবে যায়। দেবকে না পেয়ে বাড়ি গিয়ে অভিভাবকদের জানায় ছোট বোন রাখি ও অয়ন বাড়ৈ। পরে স্থানীয় ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

দীর্ঘ সময় ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে দেবের সন্ধান না পেয়ে বরিশাল জেলা ডুবুরি দলকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজের ৪ ঘণ্টা পর সন্ধ্যায় শিশু শিক্ষার্থী দেব বিশ্বাসের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত শিশু শিক্ষার্থীর ঠাকুর দাদা সিন্ধু বিশ্বাস বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় ছোট বোন ও খেলার সাথীকে  নিয়ে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দেব। বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। ফায়ার সার্ভিস এসে সন্ধ্যায় দেবের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, দুপুরে এক শিশু পানিতে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে ডুবুরি দলের সহযোগিতায় ৪ ঘন্টা চেষ্টার পর লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, যেহেতু শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে, সেহেতু নিহতের পরিবার ও স্থানীয়দেরর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ