বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদারীপুরে ‘মরা খাল’ ফিরে পাচ্ছে প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় খালের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে মাদারীপুরে এসেছে‘বিডি ক্লিন’র প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক। তারাই এ খালের ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় নিমিষে পরিষ্কার করেন।

শুক্রবার সকাল ১০টায় মন্টারপোল এলাকায় খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস। এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহবান জানান তিনি। এসময় জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরও এ কাজে সহযোগিতা করে।

বিডি ক্লিনের সব সদস্য প্রথমে ইটেরপুল খালের আহমাদিয়া কামিল মাদ্রাসার সামনে জড়ো হন। এরপরে শপথ বাক্য পাঠ করে মন্টারপোল এলাকা থেকে নেমে পড়েন খালের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে। এসময় অন্তত তাদের শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী এ কাজ করেন। ময়লা আবর্জনাপূর্ণ এ খালের কচুরিপনা, ময়লার স্তূপ, পলিথিন, মরা গাছসহ আবর্জনা পরিষ্কার করেন।

জানা গেছে, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে পৌর শহরের ইটেরপুল থেকে খালটি শুরু হয়ে পাথুরিয়ারপাড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত। এই খাল ঘিরে এক সময় মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো। তবে বর্তমানে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ময়লা আর আবর্জনার এসে আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল এই খালটি। ফলে খালটি উদ্ধার আর পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার।

কুকরাইল এলাকার বাসিন্দা ও সাংবাদিক এসএম আরাফাত শরীফ বলেন, এ খালটি প্রায় মরেই গিয়েছিল। সরু আর আবর্জনায় পানি প্রবাহ প্রায় বন্ধই হয়েছিল। তবে এখন বিডি ক্লিন যে কাজটি করল, তাতে হয়তো খালে প্রাণ ফিরে পাবে। তাই বিডি ক্লিনের সব সদস্যকে ধন্যবাদ জানাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ