শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

শনিবার (৯ নভেম্বর) সকালে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের মদসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫) ও সাপ্ত চন্দ্র (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট পরিচালনা করে যৌথবাহিনী। সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা চেকপোস্টে থামায় যৌথবাহিনী। তল্লাশি করে এতে ৮ বোতল ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা ৭ যুবককে আটক করা হয়। সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিল ওই যুবকরা। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় ওই ৭ যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ