শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মাদক-জুয়ার বিরুদ্ধে চাটমোহরে যুবদলের সাইকেল র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

‘চল যাই যুদ্ধে মাদক জুয়ার বিরুদ্ধে’এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের (একাংশ) আয়োজনে শনিবার সকাল ১০টায় পৌর শহরের স্ট্যান্ড মোড় থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, ডাক্তার এসএম আতিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম, হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, ইমরান হোসেন, সেজান, হাসেম আলী প্রমুখ।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালিত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ