শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শণিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা সব থেকে বেশি, আমি প্রত্যাশা করব মণিরামপুরের গণমাধ্যমকর্মীরা তাদের সত্য লেখনীর মধ্য দিয়ে এ উপজেলার সমাজ সংস্কারের কাজে ভূমিকা রাখবে। বহু ত্যাগের মধ্য দিয়ে এ দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য। তাদের এই কষ্টার্জিত অর্জনকে কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু ও হেফাজতে ইসলামের সভাপতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন এ্যাড. মকবুল ইসলাম, নির্বাচন কমিশনার ফজলুল হক, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ ও সমন্বয়ক নেতা তাসনিম হাসান বর্ষা। অভিষেক অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক অশোক কুমার বিশ্বাস। অভিষেক অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্বারক প্রধান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ