শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন৷ তার নাম

নূরে আজম (৪২)। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দপুর বেসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ।

নিহত নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো: মন্নান মিয়ার ছেলে। সে জীবিকা নির্বাহের জন্য কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দপুর বেসিকের সামনে এক নারী অসতর্কভাবে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নূরে আজমের সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ