শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মামলার  প্রতিবাদে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য অনিক হোসেনসহ আরো ‘নির্দোষ সাধারণ মানুষের’ বিরুদ্ধে হত্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে মশাল মিছিল করেছেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর সরকারি কলেজ থেকে মশাল মিছিল রেব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে লেকপাড়ের মুক্তিমঞ্চে এসে শেষ হয়।

এসময় মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ তানবীর, রোমান বেপারী প্রমুখ।

সমাবেশে ছাত্র নেতারা বলেন, সম্প্রতি ঢাকার একটি আমলি আদালতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার বাসিন্দা শহীদ নাজমুল হোসেন হত্যা মামলা দায়ের করা হয়। সেখানে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হোসেনকেও আসামি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মাদারীপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা। এছাড়াও মাদারীপুরে নির্দোষ সাধারণ মানুষের নামেও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। এ বিষয়ের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করা হয়। এসময় দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাধারণ মানুষকে হয়রানি না করার আহবান জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ