শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

গাইবান্ধায় ১০ কেজি পলিথিন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় কয়েকটি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কয়েকজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে শনিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, সরকার সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে। সরকারের এ উদ্যোগকে কার্যকর ও ফলপ্রসূ করতে জেলা প্রশাসনের এই অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশ যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ