শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নাটোরে সাবেক মেয়র-চেয়ারম্যানসহ আ.লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ৭ থানায় অভিযান চালিয়ে সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার ৭ উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ৫ নং হরিশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সভাপতি ওসমান গণি ভূঁইয়া (৬৯), বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাহেব আলী, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, লালপুর উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী, জামরুল ইসলাম, নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল, রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ