শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় বালু, মাহিন্দ্র ট্রাক্টর, পিকআপ এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার বেশি। জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার চারটি বিজিবি ক্যাম্প এলাকা থেকে মালিকবিহীন মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রবিবার আন্তর্জাতিক সীমানা পিলার ২২০৭/এমপি এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মোনাইপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বালু ৭শত  ঘনফুট, বাংলাদেশি মাহিন্দ্র ট্রাক্টর ৩টি এবং পিকআপ ১টি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও একই দিনে উপজেলার চানঁপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিজিবি সদস্যরা আপেল ২০০কেজি, ভারতীয় মদ ৩৪ বোতল, চিনি ৩২৯০ কেজি, কয়লা ৩৪৫৫ কেজি এবং ১টি মোটরসাইকেল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

সীমান্ত এলাকায় বাসিন্দাদের দাবি, সীমান্তের চোরাচালান বন্ধে চিহ্নিত চোরাকারবারি, তাদের মদদদাতা ও সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হলে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে অর্ধকোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। আর চোরাচালান বন্ধ ও চোরাকারবারিদের দমনের জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ