শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

তিন দিন পর সড়ক অবরোধ তুলে নিলেন পোশাক শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেতন পরিশোধের আশ্বাসে টানা তিন দিন অবরোধের পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়ক ছাড়েন শ্রমিকরা।

এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন টিএনজেড গ্রুপের পাঁচ পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরেও গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ির কলম্বিয়া গার্মেন্টস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা।

টানা তিন দিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটেই অফিসে রওনা হন। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহারের চেষ্টা করে। তবে গাড়ির সংখ্যা বেশি থাকায় অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজট।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, দুপুর ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ