বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রেমিকার উপস্থিতিতে অপহরণ, প্রেমিকের উঠানে মাটিচাপা তরুণের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেরপুরে অপহরণের শিকার কলেজছাত্র সুমনের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৭ দিন পর  মঙ্গলবার রাত দুইটার দিকে সাবেক প্রেমিকা আন্নির অপর প্রেমিক জেলা শহরের সজবরখিলা মহল্লার রবিন মিয়ার বাড়ির উঠান থেকে মাটিচাপা অবস্থায় সুমন মিয়ার লাশ উদ্ধার করা হয়।

সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশের কাছে দায়ের করা স্বজনদের অভিযোগে জানা যায়, ৪ নভেম্বর বিকেলে সুমন মিয়া কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় পৌঁছালে আন্নির উপস্থিতিতে আরও ৩-৪ জন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় সদর থানায় একটি জিডি করেন সুমনের বাবা।

গত কয়েক দিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় এলাকাবাসী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে পুলিশ সুপার আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

অভিযোগের পর রবিবার রাতে শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকা থেকে আন্নির পিতা শিক্ষক আজিম উদ্দিন ও আন্নি আক্তারকে (১৭) গ্রেফতার করা হয় ।

তবে অপহরণের পর গোপন সংবাদে ময়মনসিংহ থেকে আন্নির অপর প্রেমিক রবিন ওরফে রনিকে আটক করলে ঘটনার জট খুলে। পরে পৌর শহরের সজবরখিলায় পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিনের বাড়ির উঠানে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার লাশ উদ্ধার করা হয়। এমন খবরে সজবরখিলা এলাকার মানুষ হতবাক হয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল এবং আন্নি সুমনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে যায় ৷ একাধিক প্রেমে আসক্ত  আন্নি রবিনের সাথেও প্রেমের সম্পর্কে জড়ায় ৷ এ নিয়েই অঘটন ঘটে থাকতে পারে বলে অনেকের ধারণা।

লাশ উদ্ধারের পর রাতেই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সুমনের স্বজনরা আন্নি ও রবিনসহ জড়িত সকল অপরাধির ফাঁসি দাবি করছেন।

এ সম্পর্কে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে । এক পর্যায়ে মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের ফোনের  সর্বশেষ অবস্থান শনাক্ত করার পর ময়মনসিংহ থেকে অভিযুক্ত রবিনকে আটক করা হয়। পরে তার দেখানো জায়গা থেকে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ