শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চাটমোহরে মহানবীকে কটূক্তিকারী সেই প্রশান্ত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী সেই প্রশান্ত কুমার দে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে। এর আগে সোমবার চাটমোহর থানায় একটি মামলা করেন মুফতি আলামিন হোসাইন নামে একজন।

জানা গেছে, শনিবার প্রশান্ত কুমার দে তার ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। মূহূর্তেই ফেসবুকের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। উত্তেজিত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরপর দুই দিন প্রশান্ত কুমারকে আটক এবং বিচারের দাবিতে উত্তাল ছড়িয়ে পড়ে পুরো হান্ডিয়াল ইউনিয়নে। এরপর রোববার রাতে উত্তেজিত জনতা বল্লভপুর গ্রামে সার্বজনীন মহাদেব মন্দির ও মূর্তি ভাঙচুর করে। পুরো এলাকায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতংক বিরাজ করতে থাকে। পরে ইউএনও, এসিল্যান্ড, থানার ওসি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সোমবার মুফতি আলামিন হোসাইন নামে একজন প্রশান্তকে আসামি করে মামলা করেন।

এদিকে আত্মগোপনে থাকা প্রশান্ত পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে পালানোর সময় পুলিশ প্রযুক্তির সহযোগিতায় পাবনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম এ খবর নিশ্চিত করেন। বলেন, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ