শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের হিজলা উপজেলায় জুনায়েদ (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবাররাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়া (তালতলা) গ্রামের নিজ মুরগির ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ওই গ্রামের এবং স্থানীয়  তুলাতলা মৌলভীরহাটের ব্যবসায়ী নজরুল মালের ছেলে। ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।

জুনায়েদের বাবা নজরুল মাল বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে জুনায়েদ ভাত খেয়ে ঘর থেকে বের হয়। আসতে দেরি হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তার মা খুঁজতে বেরিয়ে বাড়ির সামনে তাদের মুরগির ফার্মে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসেন।

তিনি আরও বলেন, ঝুলন্ত অবস্থায় তার ছেলের পা হাটু পর্যন্ত মাটিতে ছিল ধারণা করা হচ্ছে কেউ  মেরে গলায় তোয়ালে পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। তাদের দাবি, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতেই জুনায়েদের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ