বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদারীপুরে প্রতিপক্ষের বোমা হামলায় আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেট-এর মতিউর মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। এসময় আহত হয় ১০ জন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকেলে মতিউর মালের কয়েকজন লোক বাজারে এলে আকস্মিক তাদের উপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে ওই এলাকার বাদশা মালের ছেলে মো.আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০) আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আহত সুলায়মান মাল বলেন, ‘আমরা গত রোববার থেকে বাজারে যেতে পারি না ওদের ভয়ে। মঙ্গলবার বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এসময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের উপর। আমার পায়ে লেগেছে বোমা। আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।’

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ