শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রংপুরে হিমাগারে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আলুর বাজার স্থিতিশীল রাখতে রংপুরে হিমাগারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আলু কেনাবেচায় ইচ্ছেমতো দাম বৃদ্ধি করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা ও আলুর বাজার অস্থিতিশীল করায় দুই আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুর নগরীর ময়নাকুটি হিমাগারে অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আনসার বাহিনীর সদস্য ও ছাত্র প্রতিনিধিরা। সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, আলুর দাম স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে হিমাগারগুলো পরিদর্শন করবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ