শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রংপুরে আ.লীগের দুই নেতাকে ধরিয়ে দিল জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুরে মজিবর রহমান হংকং ও সাইদুল ইসলাম নামে আওয়ামী লীগের দুই নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। বুধবার দুপুরে পীরগাছা উপজেলার সাতদরগা বাজার থেকে স্থানীয় জনতা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান হংকং এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

 স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর গা ঢাকা দেন মজিবর রহমান হংকং ও সাইদুল ইসলাম। বুধবার তারা সাতদরগা বাজারে আসেন। এসময় উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, পৃথক তিনটি মামলার গ্রেফতার দেখিয়ে ওই দুই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ