শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

‘বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি- আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণজমায়েত ও র‌্যালির আয়োজন করে। 

কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশ দলের মধ্যে কোন চাঁদাবাজ থাকবে না।

তিনি আরও বলেন, সেনবাগের আপামর জনসাধারণ সেনবাগের আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবে না। 

এ সময় আরও বক্তব্য দেন- নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ