বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জসহ সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

আজ ১৫ নভেম্বর (শুক্রবার) বিকাল ২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের দোহাই দিয়ে ২০১৮ সালে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়। পাথর কোয়ারি সংশ্লিষ্ট ১০ লক্ষ শ্রমিক-ব্যবসায়ী পথে বসেছে। মানবেতর জীবনযাপন করছে। এদিকে সিলেটের অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে, পাথর উত্তোলন বন্ধ থাকায় মানুষ বিভিন্ন অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে পড়ছে।

সংগঠনের সদস্য সচিব হাফিজ এহসান উল্লার সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

তিনি বলেন, পাথর হচ্ছে তেল-গ্যাস এর মত এদেশের খনিজ সম্পদ। এগুলো ভোগ করতে না পারলে মাটিতে মিশে যাবে। আমাদের পাথর রেখে ভারত থেকে এলসি পাথর এনে মোদীর ব্যবসাবৃদ্ধির কোনো মানে হয় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি সচল করে দিন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হুসাইন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, জমিয়ত নেতা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা রফিক আহমদ, যুবনেতা আবুল হাসানাত, সুলতান মাহমুদ, সুফিয়ান সাদাত, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল, মাওলানা কাওছার আহমদ, নিজাম উদ্দিন, ইকরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুজ, মারুফ ও আব্দুর রহমান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ