শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

যশোর মণিরামপুরে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের পাশে মাওলানা রশীদ বিন ওয়াক্কাস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর(যশোর) প্রতিনিধি 

মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের তিন শতাধিক পানিবন্দি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস। 

এসময় তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকারের আমলে  মহা লুটপাট হয়েছে।এলাকার মানুষের উল্লেখযোগ্য কোন উপকার হয়েছে বলে আমার জানা নেই। বছরের পর বছর ভবদহ পানি সমস্যা জিইয়ে রেখে  সরকারি বরাদ্দ হরিলুট করা হয়েছে। 

তিনি আরো বলেন, আমার পিতা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহঃ ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয় দেখিয়ে গিয়েছেন। আমরা উনার আদর্শের উপর চলছি। আল্লাহ পাক যদি আমাদের সক্ষমতা দান করেন ভবদহ অভিশাপ থেকে জনগনকে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নেতাকর্মী উনার সাথে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ এর সহ-সভাপতি মুফতী কামরুজ্জামান কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আশরাফ ইয়াছিন,  সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন। প্রচার সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম। কুলটিয়া ইউনিয়ন পরিষদ এর  ৪নং ওয়ার্ড সদস্য  পরিমল ধর। ছাত্র নেতা এস এম মারুফ, মুহাম্মদ উল্লাহ, মারুফ খান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ