শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে স্ত্রীর লাশ রেখে পালিয়েছেন তার স্বামী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর নাম শান্তা (২৭)। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। স্বামী নওশাদ আলম শেরপুরে এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা গেছে, পাঁচ মাস আগে পারিবারিকভাবে শান্তার সঙ্গে নওশাদের বিয়ে হয়। এরপর থেকে তারা শেরপুর শহরের গরুহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শান্তাকে তার স্বামী নওশাদ একটি রিকশায় শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন। তখনই নওশাদ পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সদর হাসপাতালের আরএমও হুমায়ুন আহমেদ নুর বলেন, নিহত গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

সদর থানার এসআই তারেক হাসান শনিবার দুপুরে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তদন্ত শেষে বলা যাবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ