শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম নুরজাহান বেগম (৪৫)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার জাহাঙ্গীরের স্ত্রী।  শনিবার বিকেলে পৌনে ৪টার দিকে রেইলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যান। চৌমুহনী পৌরসভার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ