শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে ১৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

এর আগে, গত ১৩ নভেম্বর দুপুর ১২টার উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের দুলালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সাথে স্থায়ীভাবে বসবাস করত। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে ভিকটিমের মামাতো ভাই মো. ইসমাইলের (৪) সাথে তার চাচাতো ভাই জুনায়েদের (৭) খেলাধুলা করছিল। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের সাথে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ করে ছুঁড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে ভুলবশত তামিমের কপালে গিয়ে পড়ে দা। এতে তার মাথা কেটে গুরুতর জখম হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে ১৫ নভেম্বর রাতে ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৬ নভেম্বর সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ