বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন বলেন, অনুসন্ধানের মাধ্যমে নগরীর আলমনগর এলাকার একটি বাড়ি থেকে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই-এর টিম নানাভাবে তাকে ফলো করছিল।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেয়ার অভিযোগ রয়েছে।

ওই মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী। গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেছিলেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী। আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

পিবিআই পুলিশ সুপার বলেন, আবু সাঈদ হত্যা মামলায় এর আগে তাজহাট থানার বরখাস্ত হওয়া এএসআই সৈয়দ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। এছাড়াও এ মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ