শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ পেলেন প্রান্তিক কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

রবি/২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা, গম, ভুট্টা, মশুর, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষক আব্দুস সালামসহ অনেকে।

উপজেলার ৬৩১৫ জন কৃষকের প্রতিজনকে সরিষা-১ কেজি, গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, মশুর ৫ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি ও রাসায়নিক সার ডিএপি (১০-২০) কেজি এবং এমওপি ১০-৫ কেজি করে দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ