শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শেরপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা (১৯) হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হক (২০)।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার নাজমুল ইসলাম।

র‌্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা প্রায় ৪ বছর আগে তার স্বজনদের সাথে রাগ করে অবৈধ পথে ভারতে চলে যায়। এমতাবস্থায় গত ১৮ অক্টোবর সে তার মাকে ফোনে জানায় সে ভারত থেকে বাংলাদেশে আসবে। এক পর‌্যায়ে ২১ অক্টোবর সোহেল রানার গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোনে এক ব্যক্তি জানায় সোহেল রানার রক্তাক্ত মৃতদেহ শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে নিহত সোহেল রানার চাচা টুটুলসহ স্বজনরা লাশ শনাক্ত করে এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার পর র‌্যাব-১৪ এ হত্যার ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। পরে ১৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪ এবং রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাইদ মাসুম ওরফে বাবু ও নাজবুল হককে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিদের নালিতাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ